"আসসালামু ওয়ালায়কুম” bKash Blog Site-এ আপনাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আপনার পছন্দের সব সাইট এখানে আছে, আর পছন্দের সব সাইটে যেতে Main Menu অথবা Featured Menu থেকে অপশোন সিল্কেট করুন, সাইটটিতে ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ।

এটিএম থেকে ক্যাশ আউট

বিকাশ একাউন্ট থেকে ক্যাশ আউট করা যায় এরকম যেকোনো ব্র্যাক ব্যাংক এটিএম থেকে টাকা তুলতে প্রথমে একটি সিকিউরিটি কোড প্রয়োজন হবে।
সিকিউরিটি কোডের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-

*247# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান
‘Cash Out’ অপশনটি বেছে নিন
‘From ATM’ অপশনটি বেছে নিন
আপনার বিকাশ মোবাইল মেন্যু পিন (PIN) নাম্বারটি দিন
এসএমএস এর মাধ্যমে আপনার মোবাইলে আপনি একটি সিকিউরিটি কোড (OTP) পাবেন যা পরবর্তী ৫ (পাঁচ) মিনিট সক্রিয় থাকবে এবং ১ (এক) বারই ব্যবহার করা যাবে।

এটিএম থেকে টাকা উত্তোলন

বিকাশ একাউন্ট থেকে ক্যাশ আউট করা যায় এমন যেকোনো ব্র্যাক ব্যাংক এটিএম থেকে টাকা তুলতে করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-

এটিএম স্ক্রিনের নিচের দিকে বাম কোনায় থাকা ‘bKash Cash Out’ বাটনে চাপ দিন
আপনার পছন্দের ভাষা বেছে নিন
বিকাশ একাউন্ট নাম্বার দিন
যতো টাকা ক্যাশ আউট করতে চান তার পরিমাণ
এসএমএস এর মাধ্যমে পাওয়া সিকিউরিটি কোডটি দিন
আপনার দেয়া তথ্যাদি যাচাই করে নিশ্চিত করুন
টাকা এবং রশিদ গ্রহণ করুন
আপনি বিকাশ থেকে একটি কনফার্মেশন এসএমএস পাবেন

No comments

Powered by Blogger.