"আসসালামু ওয়ালায়কুম” bKash Blog Site-এ আপনাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আপনার পছন্দের সব সাইট এখানে আছে, আর পছন্দের সব সাইটে যেতে Main Menu অথবা Featured Menu থেকে অপশোন সিল্কেট করুন, সাইটটিতে ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ।

এজেন্ট থেকে ক্যাশ আউট

আপনার বিকাশ একাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে আপনি সারাদেশে বিস্তৃত যেকোনো বিকাশ এজেন্ট থেকে টাকা ক্যাশ আউটের মাধ্যমে টাকা তুলতে পারবেন। এজেন্ট থেকে ক্যাশ আউট এর জন্যে -

১। যেকোনো বিকাশ এজেন্ট এর কাছে যান
২। এজেন্ট কে আপনার টাকা তোলার পরিমাণ বলুন
৩। আপনার বিকাশ একাউন্ট নাম্বার এবং টাকার পরিমাণ এজেন্ট রেজিস্টার-এ লিখুন
৪। বিকাশ মোবাইল মেন্যুর জন্য আপনার মোবাইলে *২৪৭# ডায়াল করুন
৫। “ক্যাশ আউট” সিলেক্ট করুন
৬। “ফ্রম এজেন্ট” সিলেক্ট করুন
৭। এজেন্ট এর বিকাশ একাউন্ট নম্বরটি দিন (এজেন্টকে জিজ্ঞাসা করুন)
৮। টাকার পরিমাণ লিখুন
৯। আপনার বিকাশ মোবাইল মেন্যু পিন দিয়ে ক্যাশ আউট সম্পন্ন করুন

আপনি এবং এজেন্ট দুজনই কনফার্মেশন মেসেজ পাবেন। টাকা গুনে নিন এবং কাউন্টার ত্যাগ করার পূর্বে এজেন্ট এর রেজিস্টার বইতে স্বাক্ষর করুন।

No comments

Powered by Blogger.